এখানে দেশের তাজা খবর পাওয়া যায়।
আমি একটা সুন্দর এবং স্বাধীন দেশ দেখতে চাই। যে দেশে শিশুরা হেসে খেলে স্কুলে যাবে। বৃদ্ধরা নাতি নাতনীর সাথে খোশ গল্প করবে। যে দেশে আইন সবাই মানবে এবং সব কিছুতে শৃঙ্খলা থাকবে। জানি নিজের উপর পড়লে সবাই মিথ্যা বলে কিন্তু আমি যে দেশ চাই সে দেশের আইন শৃঙ্খলাবািহনী মিথ্যা বলবে না। আমি যে দেশ চাই সে দেশে সবাই যথেষ্ট বেতন পাবে যে বেতনের টাকা দিয়ে অনন্তত একটা বাসা বা প্লাট কিনতে পারবে। ছেলে মেয়ে স্ত্রীকে ঈদে সুন্দর কাপড় বা খেলনা কিনে দিতে পারবে।
আমি এমন একটা দেশ চাই যে দেশের দেশপ্রধান আমাদেরকে ছেলে মেয়ে ভাই বোন মা এবং বাবার মত দেখবে।

কবে যে আমরা আত্মত্যাগি হব!?
<>
ছবি নেট থেকে এনেছি।
